
Swami Shivananda Giri Maharaj
1936 - 1987
In the year 1936, 23rd April, Swami Shivananda Giri Maharaj was born on the morning of Thursday. This divine manifestation occurred at Ananda Ashram, located at 21/2 Beadon Street. His birth took place on the sacred lunar day of Akshaya Tritiya.
Today, Ananda Ashram is much more than just a building. It is a holy site and a leading center for Naam-Sankirtana, the devotional chanting of the Divine Name. Believers feel that the spiritual power of all fifty-one Shakti Peethas meets here at the feet of Maa Kali.
Sisir was the second son of Thakur Sri Sri Biswanath Dev and Mother Shobhana Devi. At the exact moment he was born, the air was filled with the sound of holy chanting.
Read More
স্বামী শিবানন্দ গিরি মহারাজ
পরিচয় পরিচিতি: ১৯৩৬ - ১৯৮৭
স্বামী শিবানন্দ গিরি মহারাজ-এর আবির্ভাব বিডন স্ট্রীটের আনন্দ আশ্রমে ২৩শে এপ্রিল ১৯৩৬ সালে, বৃহস্পতিবার প্রভাতে তিথিটি ছিল পূণ্য অক্ষয় তৃতীয়া আনন্দ আশ্রম, ২১/২ বিডন স্ট্রীট শুধু একটি বাড়ী নয়, এক পূণ্যধাম, বর্তমান কালে নাম-সংকীর্তনের অন্যতম পাদপীঠ যেখানে ৫১ পীঠের সব পীঠ এসে মিলিত হয়েছে শ্যাম-শ্যামা মায়ের চরণতলে যেখানে ৫১ বছর ধরে মহারাজের প্রকটলীলা; কতো মধুময় স্মৃতি এই বাড়ীটার ইঁট, কাঠ, ধুলায় মিশে আছে সব আজও জীবন্ত স্মৃতি।
ঠাকুর শ্রীশ্রীবিশ্বনাথদেব ও মাতা শোভনাদেবীর মধ্যম পুত্র শিশির জন্মলগ্নে নামকীর্তন চলছিল, শিশির যেন শ্যাম-শ্যামার চরণতলে নিবেদিত পুষ্পের ওপর শিশির বিন্দুর মতোই ক্ষণিকের স্থায়িত্ব নিয়ে এসেছিলেন, ধরা দিয়েই মিশে গেলেন প্রকৃতিতে, ভক্তের সাধনার সাধনায়।
মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শিশির ভট্টাচার্য, ডাক নাম শঙ্কু। মাতামহ ছিলেন ডাঃ সুধাংশু কুমার গুপ্ত। যাঁর কথা বলতে গেলে শ্রীশ্রীঅদ্বৈত প্রভুর কথা মনে পড়ে, যাঁর আহ্বানে শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব, ঠিক তেমনই ডাক্তারবাবুর সাধনা এবং কৃপায় আপামর মানুষ পেয়েছিল শ্রীশ্রীঠাকুর বিশ্বনাথদেবকে এবং স্বামী শিবানন্দ গিরি মহারাজকে। ছোট্ট মহারাজের বাল্যকাল সময়টা ১৯৩৬ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত। ১৩ বছর ধরে ঠাকুরের কীর্তন, পূজা, আনন্দধারার সঙ্গে একাত্ম হয়ে থাকা। লীলার অংশ হয়ে থাকা, লীলায় মিশে থাকা।
Read More







